পুরস্কার ফেলে মনু মিয়ার জানাজায় ছুটে গেলেন অভিনেতা খাইরুল বাসার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ১১:১৬ পিএম


পুরস্কার ফেলে মনু মিয়ার জানাজায় ছুটে গেলেন অভিনেতা খাইরুল বাশার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, তিন হাজার মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সাথী, ‘শেষ ঠিকানার কারিগর’ নামে খ্যাত মো. মনু মিয়া (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

আলোচিত এ গোরখোদকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন, মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হালের এই জনপ্রিয় অভিনেতা আরও লিখেছেন, এতোদিন তিনি ঢাকায় ছিলেন ৩ দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহ ডাকে ফিরতে চেয়েছিলেন এই দোয়াও চাইতেন-বলতেন। 

বিজ্ঞাপন

খায়রুল বাসার লিখেছেন, হয়তো নিজ গ্রাম নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নেবেন এই চেয়েছেন আল্লাহ। উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। 

সবশেষে তিনি লিখেছেন, সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন। আমিন।

বিজ্ঞাপন

এদিকে, মনু মিয়ার জানাজায় অংশ নিতে ও দাফন সম্পন্ন কাজে সহায়তা করতে ঢাকা থেকে ছুটে যান জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশার। দাফন কাজ শেষ করে মনু মিয়ার বাড়িতে ছুটে যান এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। যেকোনো প্রয়োজনে তাকে ফোন করে জানাতেও বলেন এই অভিনেতা।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর একটি অ্যাওয়ার্ড শোতে সেরা নাট্য অভিনেতার পুরস্কার পাওয়ার কথা ছিলো খায়রুল বাসারের। সেই অনুষ্ঠানে না গিয়ে তিনি মনু মিয়ার জানাজায় শরিক হন।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে খাইরুল বাশার জানান, মনু চাচা একজন খাঁটি মানুষ ছিলেন। আমার দেখা সবচেয়ে সেরা মানুষটা তিনি। আমি যখন হাসপাতালে ছুটে গিয়েছি, তখন উনার ঘোড়া কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি ধমক দিয়ে বলেছেন—আমি ঘোড়া কিনলে ৫-৭টা কিনতে পারবো। ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে তিনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন বেড়াতে আসার জন্য। আমি উনার কথাটা রাখতে পারি নাই, এইজন্য মনটা খুব খারাপ হচ্ছে। দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।

প্রসঙ্গত, মনু মিয়া তার জীবদ্দশায় প্রায় সাড়ে তিন হাজারের মতো কবর খনন করেছেন। কবর খুঁড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তিনি ঘোড়া ব্যবহার করতেন। কিছুদিন আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনু মিয়ার ঘোড়াটিকে হত্যা করে।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission